নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ও নিখোঁজের সংখ্যা ক্রমেই বাড়ছে। চারিদিকে শুধু স্বজনহারাদের আর্তনাদ। পোড়া মাংসের গন্ধ। বিধ্বংসী আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। নিখোঁজ বহু। মঙ্গলবারও ধিকধিক করে জ্বলছে আগুন।
সূত্রের খবর, নাজিরাবাদের দুটি গুদাম থেকে ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিদগ্ধ অবস্থায় থাকায় এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট হবে। পুলিশ ও দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর থেকেই ২০ জন কর্মী নিখোঁজ রয়েছেন। মৃতদের পরিবার পুলিশের কাছে নিখোঁজের ডায়েরি দায়ের করেছেন।
গুদামের ভিতর থেকে ইতিমধ্যেই ২ জনের দেহ বের করা সম্ভব হয়েছে। গুদামের পিছন দিক দিয়ে দুটি চেন দেওয়া ব্যাগ উদ্ধার করা হয়েছে, যার ভিতরে এক বা একাধিক দেহ থাকার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, গুদামের ভিতরে এখনও একাধিক জায়গায় আগুন জ্বলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে আনা হয়েছে জেসিবি মেশিনও। এই বিষয়ে বারুইপুর জেলার পুলিশ সুপার জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত তথ্য যাচাইয়ের পরেই সরকারি ভাবে বিস্তারিত জানানো হবে। তবে আপাতত তিনি কোনও আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি।
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের