নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মহিলা বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ ছিল মরণ বাঁচন। এই ম্যাচে জিততে না পারলে কপালে খাঁড়া ঝুলত হরমনপ্রীতদের। তবে সেসব সামাল দিয়েছেন স্মৃতি মন্দানা , প্রতিকা রাওয়াল। দুজনেই করেছেন শতরান। স্মৃতি মন্দানা করেন ৯৫ বলে ১০৯।প্রতিকা রাওয়ালের ব্যাট থেকে আসে ১৩৪ বলে ১২২। ওপেনিং জুটিতে ২১২ রান তোলেন তারা। এরই দৌলতে নজিরের বন্যা বইয়ে দিলেন দুই তারকা।
দেখে নেওয়া যাক কি কি নজির গড়লেন স্মৃতি প্রতিকা -
১.এক ক্যালেন্ডার বর্ষে স্মৃতি-প্রতিকার জুটিতে ১,৫৫৭ রান। টপকে গেলেন রোহিত শর্মা-শুভমন গিল জুটিকে। ২০২৩ সালে ১,৫২৩ রান করেছিলেন তাঁরা। শীর্ষে রয়েছে ১৯৯৮ সালে সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১,৬৩৫ রান।
২.স্মৃতি-প্রতিকার ওপেনিং জুটিতে ওঠে ২১২ রান। মহিলাদের বিশ্বকাপে ওপেনিং জুটিতে ভারতের রেকর্ড। ভাঙলেন থিরুশ কামিনী-পুনম রাউতের ১৭৫ রানের রেকর্ড।
৩.মহিলাদের একদিনের ক্রিকেটে ওপেনার হিসাবে ৫,১৮৬ রান করলেন স্মৃতি। টপকে গেলেন নিউ জিল্যান্ডের সুজি বেটসের ৫,০৮৮ রানের রেকর্ড।
৪.মহিলাদের এক দিনের ম্যাচে দ্রুততম হিসাবে ১,০০০ রান করলেন প্রতিকা। ২৩ ইনিংসে এই মাইলফলকে পৌঁছে ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলারের বিশ্বরেকর্ড।
৫.চলতি বছরে একদিনের ক্রিকেট ৩১ টি ছক্কা মারলেন স্মৃতি। টপকে গেলেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার লিজেল লির ২৮ ছক্কার বিশ্বরেকর্ড।
৬.অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ টি শতরানের নজির গড়লেন।
৭.একদিনের ম্যাচে ১৪ টি শতরান করেছেন স্মৃতি। টপকে গেলেন সুজি বেটসকে। তবে মেগ ল্যানিংয়ের ১৫টি শতরান রয়েছে। সেই বিশ্বরেকর্ড থেকে আর মাত্র এক ধাপ দূরে।
৮.মহিলাদের এক দিনের বিশ্বকাপে তৃতীয় শতরান করলেন স্মৃতি। ছুঁলেন হরমনপ্রীত কৌরের ভারতীয় নজির।
৯.এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক শতরানের বিশ্বরেকর্ড স্মৃতির। এই বছর পাঁচটি শতরান করে ছুঁয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসের বিশ্বরেকর্ড।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা