নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চাপ আরও বাড়াল কলকাতা পুরসভা। বিল্ডিং প্ল্যানের নকশা জমা দেওয়ার নির্দেশের পর এবার তার বাড়ির এলিভেশন ড্রয়িং বা সামনের ও অভ্যন্তরীণ উচ্চতার নকশাও চেয়ে পাঠানো হয়েছে। পুরসভার এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
কলকাতা পুরসভার তরফে জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের সদস্যদের নামে থাকা মোট ১৭টি সম্পত্তির বিল্ডিং প্ল্যান আগেই জমা দিতে বলা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল এলিভেশন ড্রয়িং । সাধারণত কোনও ভবন নির্মাণের সময় সামনের অংশের উচ্চতা, কাঠামোর গঠন, ভিতরের লেভেল এবং স্থাপত্যের নির্দিষ্ট মাপ এই ড্রয়িংয়ের মাধ্যমে নির্ধারিত থাকে। পুরসভার একাংশের মতে, বাস্তবে নির্মাণকাজ অনুমোদিত নকশা অনুযায়ী হয়েছে কি না, অথবা পরে কোনও অংশে পরিবর্তন আনা হয়েছে কি না, তা যাচাই করতেই এই নথি চাওয়া হয়েছে।
বিশেষ করে বাড়ির বাইরের কাঠামো, অতিরিক্ত তলা, বারান্দা কিংবা অভ্যন্তরীণ পরিবর্তনের বিষয়গুলি খুঁটিয়ে দেখা হতে পারে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নজরে এসেছে। সেই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত এই নতুন পদক্ষেপকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের