নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ IPL-এ পয়েন্টের খাতা খুললেও স্বস্তিতে নেই কলকাতা নাইট রাইডার্স। বোলিং বিভাগের কঙ্কালসার চেহারাটা দিন দিন আরও প্রকট হয়ে উঠেছে। অজিঙ্ক রাহানের পেস বিভাগ যখন কার্যত দিশেহারা, ঠিক তখনই মাথিশা পাথিরানাকে নিয়ে এল দুঃসংবাদ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC) ছাড়পত্র না দেওয়ায় লঙ্কান পেসারের ভারতে আসা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
প্রথম দুই ম্যাচে হারের পর সোমবার ঘরের মাঠে পাঞ্জাবের সঙ্গে খেলায় বৃষ্টির দয়ায় মিলেছে এক পয়েন্ট। তবে দিনে দিনে নাইট শিবিরের অন্দরের ফাটলগুলো জনসমক্ষে আসছে। বিশেষ করে বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ম্যানেজমেন্টের। ১৮ কোটির পেসার পাথিরানা চোট সারিয়ে বোলিং অনুশীলন শুরু করলেও এনওসি (NOC) বা অনাপত্তি পত্র দেয়নি তাঁর দেশের বোর্ড। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ না নেওয়াতেই আটকে গিয়েছে তার ভারতে আসার রাস্তা। পাথিরানার পাশাপাশি ওয়ানিন্দু হাসরাঙ্গার যোগদান নিয়েও ধোঁয়াশা অব্যাহত।
বর্তমানে কেকেআরের হাতে হর্ষিত রানা বা আকাশ দীপের মতো ভরসাযোগ্য ভারতীয় পেসার নেই। বোলিং আক্রমণের দায়িত্বে রয়েছেন ব্লেসিং মুজারাবানি ও কার্তিক ত্যাগীর মতো বোলাররা। এই পরিস্থিতিতে পাথিরানার অনুপস্থিতি দলের বোলিং শক্তিকে আরও পঙ্গু করে দিয়েছে। লঙ্কান বোর্ডের কড়া নিয়ম অনুযায়ী, শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনও ক্রিকেটারকেই বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না। আগামী সপ্তাহে পুনরায় এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে, সেখানে সফল হলে হয়তো এপ্রিলের শেষে নাইট শিবিরে দেখা যেতে পারে এই পেসারকে।
অন্যদিকে, লঙ্কান বোর্ডের এই অনড় মনোভাবের বিরুদ্ধে আইনি পথে হেঁটেছেন আরসিবি পেসার নুয়ান থুসারা। নিজেকে ফিট ঘোষণা করলেও বোর্ড তাকে ছাড়পত্র না দেওয়ায় তিনি মামলা ঠুকেছেন। পাথিরানার ক্ষেত্রেও তেমন কোনও পরিস্থিতি তৈরি হবে কি না, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর জল্পনা। এখন দেখার, তিনি শেষ পর্যন্ত দলের সঙ্গে যোগ দিয়ে নাইটদের বোলিং বিভাগের হাল ধরতে পারেন কি না। নাকি অনভিজ্ঞ পেসারদের নিয়েই টুর্নামেন্টের কঠিন পথ অতিক্রম করতে হবে শাহরুখ খানের দলকে।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা