নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের তীব্র রাজনৈতিক সংঘাত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রীকেই ডেডলাইন বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, ২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে প্রস্তুতি। রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন কার্যক্রম শুরুর প্রাক্কালে, মুখ্যমন্ত্রীর নিশানায় এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'এখানে যিনি CEO, তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সময় এলে সব জানাব। মুখ্য নির্বাচনী আধিকারিক নিজেই দুর্নীতিগ্রস্ত।'
এরপরেই পাল্টা শুক্রবার নির্বাচন কমিশন দফতর অভিযান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, ' মুখ্যমন্ত্রী নবান্নের প্রশাসনিক প্রধানের আসন থেকেই সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন যা একেবারেই অনুচিত। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কী প্রমাণ আছে, তা সোমবার বিকেল ৫টার মধ্যে প্রকাশ করুন।'
মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু বলেন, ' সোমবারের মধ্যে যদি প্রমাণ দিতে না পারেন আর সিএসি আর সিও ব্যবস্থা না নিলে আমরা দীপাবলির পরে হাজার হাজার মানুষ নিয়ে নবান্নের নিচে অবস্থান করব। নিয়ম মেনে থাকব, কিন্তু সরব হব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ঊর্ধ্বে নন।'
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের