নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে বড় পদক্ষেপ নিল ইডি। প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে বিপুল আর্থিক অনিয়ম ও বেআইনি নিয়োগের অভিযোগ তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া ইডির চার্জশিটে সুজিত বসুর পাশাপাশি তার ছেলে সমুদ্র বসুর নাম রয়েছে। এছাড়াও, তার সঙ্গে যুক্ত দুটি সংস্থা এবং তৎকালীন ডিরেক্টর অব ডিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামও রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে এবং এর মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। চার্জশিটে ইডির অভিযোগ, প্রায় ৩৪০ জন প্রার্থীর কাছ থেকে গড়ে প্রায় ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল।
তদন্তকারী সংস্থার দাবি, তাদের মধ্যে ২৮৪ জন বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন। এছাড়া সুজিত বসুর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগও আনা হয়েছে। গোটা রাজ্যে এই নিয়োগ দুর্নীতির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা বলে ইডি দাবি করেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা পড়ায় তদন্তে নতুন অধ্যায়ের সূচনা হল।
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের