নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে অনিশ্চয়তা দূর করার দাবি তুললেন যুবরাজ সিং। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত এই দুই মহাতারকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্রুত স্পষ্ট বার্তা দেওয়া। নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের অন্দরে চলা ধোঁয়াশা কাটাতে আইপিএলের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেছেন প্রাক্তন এই অলরাউন্ডার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুবি মন্তব্য করেন, সিনিয়র ক্রিকেটারদের অন্ধকারে রাখা মোটেও ঠিক নয়। দেশের হয়ে দীর্ঘ সময় খেলা কিংবদন্তিদের সঙ্গে একটি ঘরে বসে খোলামেলা আলোচনা করা প্রয়োজন। এমনকি এও অভিযোগ করেন, দুর্ভাগ্যবশত আমাদের জাতীয় দলে অনেক সময় সত্যি কথা শোনার বা বলার পরিবেশ থাকে না। কিন্তু তাঁর মতে, আগামী মেগা টুর্নামেন্টের নীল জার্সি সাজাতে বিসিসিআই-কে এখন থেকেই কঠোর পদক্ষেপ নিতে হবে।

২০১১ বিশ্বকাপের নায়ক মনে করেন, শুধু তরুণদের নিয়ে বিশ্বজয়ের মঞ্চে লড়াই করা সম্ভব নয়। বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম। তাই নির্বাচকদের উদ্দেশে তাঁর সরাসরি প্রশ্ন, হিটম্যান ও কিং কোহলিকে কি আগামী দিনের রোডম্যাপে রাখা হচ্ছে? তাঁর দাবি, যদি বিসিসিআই নতুনদের সুযোগ দিতে চায়, তবে সেটিও যেন তাঁদের পরিষ্কারভাবে জানানো হয়। সঠিক তথ্য আদান-প্রদানই এখন সবথেকে জরুরি বিষয়।
যুবরাজ সিং জানান, 'দেশের হয়ে এত বছর পারফর্ম করার পর কাউকে ঝুলিয়ে রাখা কাম্য নয়। হয় তাঁদের ওপর পূর্ণ আস্থা রাখুন, নয়তো সরাসরি বিকল্প ব্যবস্থার কথা বলুন। নির্বাচক মণ্ডলী ঠিক কী ভাবছেন, তা এখনই খোলসা করা দরকার। আমি চাই না এমন পরিস্থিতি তৈরি হোক যেখানে কেউ কিছু জানছে না, তাই সবটা পরে জানাব'।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা