নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান আরও স্পষ্ট করল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মী ও সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তে আর রাজ্যের আগাম অনুমতির প্রয়োজন হবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। তবে রাজ্য সরকারি কর্মী বা আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে এখনও বাধ্যতামূলক থাকবে নবান্নের লিখিত অনুমতি।
সোমবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের ইন্টারনাল সিকিউরিটি ব্রাঞ্চের জারি করা নির্দেশিকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্তের ক্ষেত্র এবং রাজ্যের অনুমতির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের কর্মীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে নবান্নের ছাড়পত্র বাধ্যতামূলক ছিল। এবার সেই অবস্থানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারি সংস্থা কিংবা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত অভিযোগ বা অপরাধের তদন্তে সিবিআই বা অন্য কেন্দ্রীয় সংস্থাগুলি সরাসরি পদক্ষেপ করতে পারবে। এমনকি কোনও মামলায় কেন্দ্রীয় কর্মী বা সংস্থার যোগসূত্র পাওয়া গেলে সেই মামলায় জড়িত বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তদন্ত চালানোর পূর্ণ অধিকার থাকবে কেন্দ্রীয় সংস্থার।
অন্যদিকে, রাজ্য সরকারের কোনও কর্মী, আধিকারিক বা রাজ্যের অধীনস্থ সংস্থার কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আগাম লিখিত অনুমতি নিতে হবে। অর্থাৎ রাজ্য সরকারের সম্মতি ছাড়া এই ধরনের তদন্ত শুরু করা যাবে না।
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের