নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR ইস্যুতে রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশনের সংঘাত চরমে। আর এই টানাপোড়েনের মধ্যেই নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মাইক্রো বা রোল অবজার্ভার নয়, এবার থেকে SIR নথি যাচাই করবেন আদালত নিযুক্ত ‘জুডিশিয়াল অফিসাররা'। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করবে কলকাতা হাইকোর্ট।
শুক্রবার SIR মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের ‘জুডিশিয়াল অফিসার’ হিসেবে নিয়োগ করতে পারবেন। প্রয়োজনে প্রাক্তন বিচারকদের পরামর্শও নেওয়া হবে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই জুডিশিয়াল অফিসারদের নির্দেশই চূড়ান্ত তাদের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবেই গণ্য হবে।
রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, পর্যাপ্ত জনবল নেই। জুডিশিয়াল অফিসার নিয়োগে প্রশাসনিক চাপ বাড়বে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। জবাবে প্রধান বিচারপতি বলেন, যদি পর্যাপ্ত অফিসার দেওয়া সম্ভব না হয়, তবে তা অবিলম্বে কমিশনকে জানাতে হবে। আদালত আরও মন্তব্য করে, SIR প্রক্রিয়ায় রাজ্যের সহযোগিতা কাম্য ছিল। কিন্তু এক্ষেত্রে বাস্তবে তা খুবই আশাহত।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করবেন রাজ্য পুলিশ ডিজি ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপাররা। শনিবার রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়ালকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসতে হবে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি পীযূষ পাণ্ডেও।
আদালতের নির্দেশ, আগামী পাঁচ দিনের মধ্যে জুডিশিয়াল অফিসার নিয়োগ সম্পূর্ণ করতে হবে। এরপর তারা SIR-সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখবেন। যাচাই প্রক্রিয়া শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে SIR এর তালিকা। প্রয়োজনে অতিরিক্ত তালিকাও প্রকাশ করা যেতে পারে। মার্চের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে।
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের