নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনাকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মুর্শিদাবাদের বেলডাঙা। শুক্রবার সকাল থেকেই পথ ও রেল অবরোধে কার্যত স্তব্ধ গোটা এলাকা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙার ঘটনায় বিক্ষোভকারী সংখ্যালঘুদের ক্ষোভকে ‘স্বাভাবিক ও বৈধ’ বলে ব্যাখ্যা করেন তিনি।
উত্তরবঙ্গ সফরের আগে কলকাতা বিমানবন্দর থেকে ঝাড়খন্ডে পরিযায়ী শ্রমিককে হত্যার প্রসঙ্গে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে প্রতিনিয়ত বাংলার মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এরাই মানুষের নাম কাটছে আবার এরাই বাংলার মানুষকে হত্যা করছে। এর থেকে নক্কারজনক আর কী হতে পারে? ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচার করা হচ্ছে। আমরা বিষয়টি দেখছি। কোর্টে মামলা হয়েছে। আমি ওই সব পরিবারের পাশে আছি। এই অত্যাচার যারা করছে, তারাই আবার আশা করছে বাংলার মানুষ তাদের ভোট দেবে।'
ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে উত্তপ্ত বেলডাঙা। এদিন সকাল থেকে পথ, ট্রেন অবরোধে উত্তপ্ত গোটা এলাকা। এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' বেলডাঙায় কাদের প্ররোচনা আছে আপনারা জানেন। আমি বলব শান্তিবজায় রাখুন। জুম্মাবারে ওদের জমায়েত হয়। চিরকালই হয়। আমাদের দুর্গাপুজো, শিবরাত্রিতেও জমায়েত হয়। আমি কি বারণ করতে পারি? ওদের ক্ষোভ খুবই স্বাভাবিক। আমি বলব, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। শান্তি বজায় রাখুন।'
এদিন SIR নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বিশেষ নিবিড় সংশোধনে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। হোয়াট্সঅ্যাপে নোটিশ পাঠাচ্ছে। এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। ডোমিসাইল সার্টিফিকেট চলবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড চলবে না।'
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের