নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে বাঘাযতীনে গুলি চালানোর ঘটনার পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। ঘটনাকে কেন্দ্র করে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে জেলা প্রশাসনের কাছে। শুধু বাঘাযতীন নয়, বাসন্তীর সাম্প্রতিক অশান্তির ঘটনাতেও প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে কমিশন।
বুধবার গভীর রাতে বাঘাযতীনের একটি বহুতলের ছাদে পার্টি চলাকালীন আচমকাই এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় মৃত্যু হয় রাহুল দে নামে এক যুবকের। গুরুতর জখম হন জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক ব্যক্তি। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে পাটুলি থানার পুলিশ ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরেই জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। পাশাপাশি স্থানীয় থানা কী কী পদক্ষেপ নিয়েছে, তাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু বাঘাযতীন নয় এদিন বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে দুষ্কৃতী হামলার ঘটনাতেও নজর কমিশনের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের। এই ঘটনায় ৮ জন পুলিশকর্মী আহত হয়েছে জানা গেছে। এই ঘটনাতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন।
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের