নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ইতিমধ্যেই বিশ্বকাপের ফাইনালে চলে গেছে নিউ জিল্যান্ড। অনবদ্য ইনিংস খেলেছেন ফিন অ্যালেন। এবার লড়াই ভারত বনাম ইংল্যান্ডের। পরপর তিন বিশ্বকাপের নকআউটে মুখোমুখি হতে চলেছে দুই দল। ওয়াংখেড়েতে আজ ফাইনালে যাওয়ার লক্ষ্যে সূর্যকুমার যাদবরা। এই মহারণের আগে ভারতকে চিন্তা দিচ্ছে বরুণ চক্রবর্তী , অভিষেক শর্মার ছন্দ। তবে সঞ্জুর ব্যাটিং ফিরে আসায় স্বস্তিতে ভারতীয় শিবির।
ভারতকে হুমকি দিয়েছেন ব্রিটিশ অলরাউন্ডার স্যাম কারন। বলেছেন , ওয়াংখেড়েকে চুপ করিয়ে দেবেন। তবে সেসব মাথায় না রেখে ভারতের টপ অর্ডারকে আজ রানে ফিরতেই হবে। অভিষেক শর্মা , ইশান কিশান , সূর্যকুমারের ব্যাট থেকে আজ রান প্রয়োজন। মিডল ওভারে আদিল রশিদের মত স্পিনারকে আটকানো চাপ হবে ভারতের। তবে উল্টোদিকে বরুণ চক্রবর্তী নিজের সেই ছন্দ এখনও খুঁজে পাননি। আবার ব্রিটিশ ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি চিন্তা এখন জস বাটলারকে নিয়ে। গোটা টুর্নামেন্টে এখনও অবধি শান্ত তার ব্যাট। এছাড়া বাকি সকলেই টুকটাক ব্যাটে বলে করছেন। তবে ওপেনিং জুটিকে নিঃসন্দেহে শুরুতেই ভাঙতে হবে ভারতকে। এছাড়া রিঙ্কু সিংকে দেখা গেছে নেটে বড় শট মারতে। তবে তার সুযোগ পাওয়া ভীষণই কঠিন। কম্বিনেশনে আটকে যাবেন গুরু গম্ভীর। কারণ মিডল অর্ডারে তিলক ভার্মাও এখন রানে ফিরেছেন। তাই প্রথম একাদশে বদলের সম্ভাবনা নেই বললেই চলে।
ঐচ্ছিক অনুশীলনে বরুণকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে। পিচে স্পট ফেলে তাকে বোলিং করানো হয়েছে। মর্নি মর্কেল তাকে নিয়েই বেশ কিছুক্ষণ পড়েছিলেন।মিনিট দশেকের বিরতি নিলেন একবার। ফের ডেকে পাঠালেন বরুণকে। আবার ‘মকসো’ চলল। শেষে দেখা গেল, ভারতের ফিল্ডিং কোচ টি. দিলীপ হাতে ব্যাটারের ভূমিকায় উদয় হয়েছেন! কিন্তু ভারতীয় রহস্য স্পিনার আকাঙ্খার লেংথ খুঁজে আর পেলেন না। হতাশ ছিলেন তিনি। তবে আজকে ভুলের জায়গা নেই। এবার দেখার বিষয় আসল জায়গায় বরুণ কার্যকর হতে পারেন কিনা। নাকি কোনোভাবে কুলদীপকে ফেরানো হতে পারে। আবার ইংল্যান্ডের ক্ষেত্রে রশিদ ছাড়াও আর্চার ও লিয়ম ডসনকে সামলাতে হবে ভারতকে। ওয়াংখেড়েকে ভালভাবে চেনেন সূর্য। তবে আমেরিকা ম্যাচ ছাড়া তাকে খুঁজে পাওয়া যায়নি। তাই তার ছন্দ নিয়ে এবার সত্যিই চিন্তিত ভারতীয় শিবির।
ভারতের সম্ভাব্য একাদশ -
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ড্য, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরা।
ইংল্যান্ড সম্ভাব্য একাদশ -
ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক (অধিনায়ক), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, রেহান আহমেদ, জোফরা আর্চার, আদিল রশিদ
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা