নিজস্ব প্রতিনিধি , মুম্বই - জিম্বাবোয়েকে টিকতে দিল না ওয়েস্ট ইন্ডিজ। ঝড়ের গতিতে রান তুলে পরে বোলিংয়ে কাবু করল ওয়েস্ট ইন্ডিজ। সুপার ৮ পর্বের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ১০৭ রানে হারিয়ে দিল ক্যারিবিয়ান শিবির। সেমি ফাইনালে যাওয়ার পথে বড় পা ফেলল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার পর তারাও বড় জয় পেয়ে রান রেটের সুবিধে পেল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিংয়ে ফের বাজিমাত করল হোসেন-মোটি স্পিন জুটি।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। সেখানেই হয়তো ভুল করে বসলেন সিকান্দার রাজা। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৫৪ রান। ব্রেন্ডন কিং , সাই হোপ আউট হয়ে গেলেও পরের দিকের ব্যাটাররা এত রান করবেন কেউ আশা করেননি। কারণ , সাই হোপ ছিলেন দুর্দান্ত ছন্দে। এরপর শিমরন হেটমায়ার শুরুর দিকে নড়বড়ে দেখালেও পরে ছারখার করে দেন। ৭ টি ছয় ৭ টি চারের সঙ্গে করেন ৩৪ বলে ৮৫ রান। রভম্যান পাওয়েল করেন ৩৫ বলে ৫৯। মারেন ৪ টি ছয় ৪ টি চার। রাদারফোর্ড করেন ১৩ বলে ৩১। রোমারিও শেফার্ড করেন ১০ বলে ২১। জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ৪ বলে ১৩ রান।
জবাবে ব্যাটে নেমে মোকাবিলা করতে পারেনি জিম্বাবোয়ে। ১৭.৪ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। প্রথম ব্যাটিং করলে এই রানটা হয়তো ১৮০ অবধি যেতে পারত। সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের কাছে চাপ হতে পারত। কারণ দ্বিতীয় ব্যাটিংয়ে যেকোনো রান চাপের। সেখানে ২৫৪ রান হাতে নিয়ে বোলিং করতে নামার থেকে মজার আর কিছুই নেই। দ্বিতীয় ব্যাটিংয়ে এই রান তোলা প্রায় অসম্ভব। মারুমানি ও বেনেট ব্যর্থ। ডায়ন মায়ার্স ১৫ বলে ২৮ করেন। সিকান্দার রাজা করেন ২০ বলে ২৭ রান। ব্র্যাড ইভান্স ৪৩ করলেও পাহাড়প্রমাণ রানের কাছে ওটা নগণ্য। ফের বাজিমাত করলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। গুদাকেশ মোটি নিয়েছেন ৪ উইকেট। আকিল হোসেন পেয়েছেন ৩ টি। ২ টি নিয়েছেন ম্যাথিউ ফোর্ড। এছাড়া ১টি নিয়েছেন জেসন হোল্ডার।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা