নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গ রাজনীতিতে ফলপ্রকাশের পরই তুঙ্গে উঠেছে ইস্তফা বিতর্ক। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দিতে অস্বীকার করায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এরই মধ্যে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। নিয়ম অনুযায়ী, সরকার পরিবর্তনের আগে বিদায়ী মুখ্যমন্ত্রীর রাজ্যপালের কাছে ইস্তফা দেওয়ার কথা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন, তিনি পরাজয় মেনে নিচ্ছেন না, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। এই অবস্থান ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বুধবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে মমতাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
ইস্তফা প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, ' এমনিতেও অবসর নেওয়ার বয়স হয়ে গিয়েছে। উনি সকলের বিরুদ্ধে, কোর্ট, নির্বাচন, আমজনচা। উনি কাউকে বিশ্বাস করেননি। এখন পাবলিক ম্যান্ডেটকে বিশ্বাস করছেন না। উনি শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল আমি হারিনি। হারতে পারি না। ওর এখন সেই অবস্থা। দুদিনের মধ্যে ওর ক্ষমতার নেশা কেটে যাবে। তখন কালীঘাট চলে যাবেন।'
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের