নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - উত্তরবঙ্গের তিস্তা নদীর তীরে হঠাৎই দেখা মিলল এক বিরল সাদা অ্যালবিনো অজগরের। লিখুভীর সংলগ্ন এনএইচ ১০ এলাকার কাছে বিশালাকার এই সাপকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই সাপটির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিরল এই সরীসৃপকে ঘিরে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে। পরিবেশবিদদের একাংশ এই সাপটিকে সুরক্ষিত রাখার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তার পাশেই তিস্তা নদীতে এই অ্যালবিনো পাইথনের দেখা মেলে। রাত্রি আড়াইটে নাগাদ সেখানে কর্মরত শ্রমিকরা সাদা এই পাইথনকে দেখতে পায়। সাধারণত এই ধরণের সাপ এখানে দেখতে পাওয়া যায়না। মূলত এই সাপের আদি বাসস্থান মায়ানমার,ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায়। তবে কি করে এই বিরল প্রজাতির সাপটি তিস্তায় চলে এলো এবং পরবর্তীতে কোথায় গেল তা নিয়ে সংশয় রয়েছে। ওখানে কর্মরত শ্রমিকরা সাপটিকে দেখতে পেয়ে ভিডিও করে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনা প্রসঙ্গে বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও বলেন,'উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখনো অনেক কিছু স্পিসিস রিভিল হয়নি। আস্তে আস্তে রিভিল হচ্ছে। আমরা চেষ্টা করছি খুঁজে বের করার। খুঁজে পাওয়ার পর তারা যেন ঠিকঠাক থাকে সেটার ব্যবস্থা করা হচ্ছে। এরকম রেয়ার স্পিসিস দেখতে পাওয়া খুবই ভালো লক্ষন। এসব স্পিসিস আমরা চিড়িয়াখানায় দেখেছি। এগুলোকে দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার'।
জল্পনার মাঝেই মুখ খুললেন মহুয়া
মেয়ের ছবি গলায় ঝুলিয়ে পথে পথে ঘুরেছেন বাবা, খবর পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা
সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তল্লাশি করা হয়
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ঘোষণায় খুশির হাওয়া সীমান্ত এলাকায়
স্বপ্নপূরণ হতে চলেছে ঘাটালবাসীর
বারাসত গভর্নমেন্ট কলেজে আপত্তিকর সামগ্রী উদ্ধারে তোলপাড়! ঘটনায় ক্ষোভ ছাত্র-ছাত্রীদের
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সিউড়ির ডাঙালপাড়া এলাকার ২৪ বছরের যুবতী অমৃতা সিংহ
মাঠ থেকে গোরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! শোকের ছায়া পাণ্ডুয়ায়
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর
রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের
যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন
রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান
প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে
বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল