নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের বিতর্ক। SIR এর সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ পড়েছে হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শহিদুল্লাহ মুন্সির নাম। শুধু তাই নয়, তালিকায় স্থান পায়নি তার স্ত্রী ও দুই ছেলের নামও। ঘটনাকে ঘিরে কোর্টপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এন্টালি বিধানসভা কেন্দ্রের ভোটার শহিদুল্লাহ মুন্সির নাম প্রথমে ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল। পরে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যায়, তার নাম সরাসরি বাদ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির দাবি, শুনানির সময় তিনি নিজের পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং আধার কার্ড, প্যান কার্ড-সহ অন্যান্য নথিও জমা দিতে চেয়েছিলেন। তবে সেগুলি নেওয়া হয়নি বলে অভিযোগ তার। এমনকি তার পরিচয় জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে আশ্বাসও দিয়েছিল বলে জানান তিনি।
কিন্তু পরে প্রথম তালিকায় তার পরিবারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশনে' রাখা হয় এবং সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম সম্পূর্ণভাবে বাদ পড়ে যায়। ফলে বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ভোটাধিকার ফিরিয়ে পেতে এখন ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শহিদুল্লাহ মুন্সি। যদিও এই বিষয়টি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতির।
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের