নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে সি.ভি. আনন্দ বোসের পদত্যাগের পর দ্রুত নতুন অন্তর্বর্তী রাজ্যপালের নাম ঘোষণা করল কেন্দ্র। অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেলেন আর.এন. রবি। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্বে রয়েছেন এবং সেই দায়িত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবেও কাজ করবেন।
বৃহস্পতিবারই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে আরএন রবিকে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব দেওয়ার ঘোষণা করা হয়। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে। আরএন রবি একজন প্রাক্তন আইপিএস অফিসার।
প্রশাসনিক জীবনে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি। এবার পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যে তাকে অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব দেওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের