699d4fe9d39f8_Gallery_1771917138841
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ দুপুর ০৪:০৭ IST

২০২৬-এর পর পায়ের তলায় পড়তে হবে! শিক্ষককে হুঁশিয়ারি বিজেপি নেতার

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শিক্ষককে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রতিনিধির মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস ও তাদের শিক্ষক সংগঠন। বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ইন্দাস এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , গত মঙ্গলবার কুশমুড়ি হাইস্কুলে এক শিক্ষকের অনুমতি ছাড়াই তাঁর শ্রেণীকক্ষে ঢুকে পড়েন বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া। পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পড়ুয়াদের সামনেই তর্কাতর্কির অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর বিধায়কের আচরণের প্রতিবাদে ইন্দাস-সহ একাধিক এলাকায় মিছিল করেন তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা।

তৃণমূলের প্রতিবাদ

পরবর্তীতে বিধায়ক শিক্ষক সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই আবহেই রবিবার ফেসবুক লাইভে এসে বিজেপির ইন্দাস মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারীর বক্তব্য ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। তিনি মন্তব্য করেন, '২০২৬ সালের নির্বাচনের পর তৃণমূল না থাকলে কোন শিক্ষক সেলের নেতা হবেন? তখন আপনাকে বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে'।

এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ফের শাসক দল ও শিক্ষক সংগঠন প্রতিবাদে শামিল হয়। বিজেপির দাবি, বিধায়ক ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। তারপরেও সংশ্লিষ্ট শিক্ষক ইস্যু নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন। অভিযোগ, ভোটের সময় প্রিজাইডিং অফিসারদের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি। আরও দাবি, প্রতিবাদ কর্মসূচিতে বহু শিক্ষক নাকি চাপে পড়ে উপস্থিত ছিলেন।

বিপ্রদাস অধিকারী

বিপ্রদাস অধিকারী জানান, 'শিক্ষা জাতির মেরুদণ্ড - এই কথা তৃণমূল ভুলে গেছে। অতীতে শিক্ষকরা মুখ্যমন্ত্রীর কাছে হকের দাবি চাইতে গিয়ে বুকে লাথি খেয়েছিলেন। যোগ্য প্রার্থীরা দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন। তখন প্রতিবাদ কোথায় ছিল? বিজেপি বিধায়ক না হয়ে তৃণমূলের কোনও নেতা বা পঞ্চায়েত সদস্য হতো, তখন ওই শিক্ষক তাঁর পেছনে ঘুরতেন। আসন্ন ভোটে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে'।

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানান, 'নির্দিষ্ট বিদ্যালয়টি ভীষণ অপরিষ্কার থাকে। ওই শিক্ষক পড়ানোর বদলে তৃণমূলের কথা বেশি বলেন। সময়মতো ক্লাসে যান না। এমনকি তিনি এলাকায় সন্ত্রাস ছড়ান। তাই হয়তো আবেগে পড়ে এই কাজ করেছেন বিধায়ক। তবে আগে প্রধান শিক্ষকের ঘরে যাওয়া উচিত ছিল সেটা ঠিক'।

অন্যদিকে ইন্দাসের তৃণমূল নেতা শেখ হামিদ বলেন, 'আলোর বিপরীত যেমন অন্ধকার, তেমনই শিক্ষার বিপরীত বিজেপি। এরা দেশটাকে ধ্বংস করতে এসেছে। মানুষ উপলব্ধি করতে পারছে এই দল কতটা বর্বর। আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে বুঝিয়ে দেবে সাধারণ মানুষ। আমরা কোনও শিক্ষক বা শুভবুদ্ধিসম্পন্ন মানুষের অপমান মেনে নেব না'।

আরও পড়ুন

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

তসলিমা আবার ডাকলে আবার যাব! রবীন্দ্রসদন বিতর্কে মুখ খুললেন জয় গোস্বামী
আগস্ট ০২, ২০২৬

অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি

এমনটা আশা করিনি! রবীন্দ্রসদনে জয় গোস্বামী বিতর্কে মুখ খুললেন তসলিমা
আগস্ট ০২, ২০২৬

রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের