নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আলিপুরের সরকারি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এবার সামনে এল অন্তর্ঘাতের আশঙ্কা। আলিপুর জেলা পরিষদের অফিসে আগুন লাগার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন প্রশ্ন চারতলার আগুন নিয়ন্ত্রণে আসার পর কীভাবে দাউদাউ করে জ্বলে উঠল ভবনের ৯ ও ১০ তলা? রহস্য ঘনীভূত হওয়ায় তদন্তে নামছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। ইতিমধ্যেই আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ ২৪ পরগণার অতিরিক্ত জেলাশাসক।
বুধবার আলিপুরের সরকারি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের অফিস-সহ একাধিক সরকারি দফতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, আর আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর লড়াই চালাতে হয় দমকলকর্মীদের। প্রাথমিকভাবে জানা যায়, ভবনের চারতলায় আগুনের সূত্রপাত হয়েছিল। কিন্তু সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসার পর হঠাৎ করেই ৯ ও ১০ তলায় আগুন ছড়িয়ে পড়ে বলে অভিযোগ।
এই অস্বাভাবিক পরিস্থিতিই তদন্তকারীদের মনে অন্তর্ঘাতের আশঙ্কা তৈরি করেছে। কীভাবে একাধিক তলায় আগুন ছড়াল, কোনও দাহ্য পদার্থ মজুত ছিল কি না, অথবা আগুন লাগানোর পিছনে কোনও মানবসৃষ্ট কারণ রয়েছে কি না সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার গুরুত্ব বুঝে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
তারা নমুনা সংগ্রহ করে আগুনের প্রকৃত উৎস এবং বিস্তারের কারণ অনুসন্ধান করবেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত সরকারি নথি ও পরিকাঠামোর পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। সরকারি দফতরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু প্রশাসনিক মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়িয়েছে।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের