নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এক তরুণের জীবন থেমে গেল অকালে। কলকাতা মেডিক্যাল কলেজের চূড়ান্ত বর্ষের পড়ুয়া সোহম বসাকের রহস্যমৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহপাঠী এবং চিকিৎসক মহলে। শনিবার ভোরে বাবুঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যান ২৪ বছরের এই মেধাবী ডাক্তারি পড়ুয়া। তার মৃত্যু ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত।
কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, হুগলীর কোন্নগরের বাসিন্দা সোহম বসাক কলেজের মেইন বয়েজ হোস্টেলে থাকতেন এবং ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। শনিবার ভোর প্রায় তিনটে নাগাদ সহপাঠী অরিত্রকে সঙ্গে নিয়ে বাবুঘাটে যান তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, গঙ্গায় নামার কিছুক্ষণের মধ্যেই জলের প্রবল স্রোতে ভেসে যেতে শুরু করেন সোহম।
বন্ধু অরিত্র তাকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করলেও সফল হননি। পরিস্থিতির ভয়াবহতা বুঝে তিনি দ্রুত সুতানুটি আউটপোস্টে গিয়ে পুলিশকে খবর দেন। এরপর ডিএমজি কর্মী, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজে কিছুটা সময় লাগলেও প্রায় দুঘণ্টার চেষ্টার পর সোহমকে উদ্ধার করা হয়।
তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদেহ শনাক্ত করেছেন তার বাবা-মা। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, জলে ডুবে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে তরুণ পড়ুয়ার। আরজি.কর আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সোহম। তার আকস্মিক মৃত্যুতে কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরজুড়ে নেমে এসেছে গভীর শোক।
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ
বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...