নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। সেই আবহেই শুক্রবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার উপস্থিতিতেই বিজেপির পরিষদীয় দলনেতা তথা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।
বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের পর সরকার গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে জোরকদমে। শুক্রবার বিজেপির পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে নেতৃত্ব দেবেন আমি শাহ। দলের তরফে তাকেই পশ্চিমবঙ্গে পরিষদীয় দলনেতা নির্বাচনের পর্যবেক্ষক করা হয়েছে। সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহন চরণ মাঝিকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত সূচি অনুযায়ী, শুক্রবার সকালেই দিল্লি থেকে বিএসএফের বিশেষ বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন শাহ। দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি নিউ টাউনের একটি হোটেলে যাবেন। সেখানেই হবু বিধায়কদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে। দুপুর ২টো থেকে রাত পর্যন্ত টানা বৈঠকের পর পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।
দলের অভ্যন্তরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও সরকারি ভাবে এখনও কোনও নাম ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্রেই জয়ী শুভেন্দু অধিকারী সবচেয়ে এগিয়ে রয়েছেন। যদিও বিজেপি নেতৃত্ব শেষ মুহূর্ত পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গোপন রেখেছে।
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...