নিজস্ব প্রতিনিধি , তেলেঙ্গানা - প্রতিভার কোনো বয়স হয় না। যেকোনো সময় আপনিও ফুটিয়ে তুলতে পারেন আপনার মধ্যে থাকা প্রতিভাগুলি। তেমনই বার্ধক্যকালে এসে নিজের প্রতিভার পরিচয় দিলেন ছত্তিশগড়ের অশোক চক্রধারী। এই নামটা এখন সারা দেশে বিখ্যাত। মোক্ষম সময়ে এমনই কিছু করে দেখিয়েছেন যার চাহিদা এখন তুঙ্গে। কালীপুজোর সময় সবচেয়ে সুন্দর জিনিসটি তৈরি করে খ্যাতিলাভ করেছেন অশোকবাবু।
বহু প্রজন্ম ধরে মাটির কাজ করছেন। এই কারিগরের নিজের দোকান পর্যন্ত নেই। গ্রামের মানুষ সরাসরি তাঁর বাড়িতে এসে কেনেন তাঁর হাতে গড়া শিল্পকর্ম।২০১৯ সালে দীপাবলির ঠিক আগে অশোকবাবুর মাথায় আসে এক অভিনব ভাবনা। ইউটিউবে এক ধরনের ভিডিও দেখে তিনি ভাবেন এমন একটি প্রদীপ বানাবেন। যেই প্রদীপ দীর্ঘক্ষণ নিজে থেকেই জ্বলবে। শুধু তাই নয় তেলও ফুরোবে না। কয়েকবার চেষ্টা-পরীক্ষার পর এক সপ্তাহের মধ্যেই তৈরি করেন এমন একটি প্রদীপ যেখানে তেলের জন্য একটি ছোট ট্যাঙ্ক থাকে। ফলে একটানা ২৪ ঘণ্টা পর্যন্ত আলো জ্বালিয়ে রাখতে পারে এই ‘ম্যাজিক প্রদীপ’। তিন মেয়ে রয়েছে। তারা পড়াশোনার পাশাপাশি বাবাকে সাহায্য করে।
প্রথম বছর তিনি প্রায় ১০০টি প্রদীপ বিক্রি করেন। পরের বছর দুর্গাপূজার সময় বিক্রি বেড়ে যায় দ্বিগুণেরও বেশি। কারণ সবকিছুর শুরুটাই ধীরে হয়।প্রতিটি প্রদীপের দাম ২০০ টাকা। ধীরে ধীরে তিনি ঠিক করেন শুধু নির্দিষ্ট জায়গায় নয় , সারাবিশ্বে তাঁর প্রদীপের ভিডিও ছড়িয়ে দিতে। এরপর তিনি ফেসবুকে পোস্ট করেন। তখন থেকেই দেশজুড়ে হাজার হাজার অর্ডার আসতে শুরু করে। এককথায় তার এই যাত্রা অসাধারণ।
অশোকবাবু বলেন, "এই কাজ আমার পূর্বপুরুষের। ছোটবেলা থেকেই মাটির সঙ্গে মিশে আছি। এটিই আমার জীবিকা, এটিই আমার ভালোবাসা। আমি চাই এই শিল্পটা আরও এগিয়ে যাক। আমাদের গ্রামের মানুষ যেন নিজের হাতে কিছু বানিয়ে জীবিকা অর্জন করতে পারে।"
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা