নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার থেকে শুরু হয়েছে ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হয়েছে এই সামিট। প্রথমবার দেশে আয়োজিত হচ্ছে এআই সামিট। এপস্টিনকাণ্ডে নাম জড়িয়েছে, তাই এআই সামিটে বক্তৃতা দেবেন না মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস।
সোশ্যাল মিডিয়ায় মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতার সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’-এর তরফে জানানো হয়েছে, “ভাবনাচিন্তা করে এবং এআই সামিটের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে স্থির হয়েছে, মিস্টার গেটস স্বাগতভাষণ দেবেন না। গেটস ফাউন্ডেশন ভারতে স্বাস্থ্য এবং উন্নয়নমূলক লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যেতে দায়বদ্ধ।“বিল গেটসের পরিবর্তে বক্তৃতা করবেন সংস্থার আফ্রিকা এবং ভারতের শাখার প্রধান অঙ্কুর ভোরা।
‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ থিম “সর্বজন হিতয়, সর্বজন সুখয়”। এআই সামিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, বিল গেটস, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআই-র প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান সহ একাধিক কৃত্রিম মেধার সঙ্গে যুক্ত সংস্থার সিইও-রা। এই নিয়ে ৪ বার আন্তর্জাতিক এআই সামিট হচ্ছে। এর আগে ২০২৩ সালে ব্রিটেনে, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় ও ২০২৫ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা