নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনৈতিক ও আইনি চাপের আবহে আরও এক নতুন অস্বস্তির মুখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে ত্রিপুরায় সংঘটিত এক রাজনৈতিক কর্মসূচি সংক্রান্ত মামলায় তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিল খোয়াই আদালত। আদালতের সমন পৌঁছে দিতে এদিন তার কলকাতার বাসভবনে যায় পুলিশ।
ত্রিপুরার খোয়াই আদালত থেকে জারি হওয়া সমন আলিপুর আদালতের মাধ্যমে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। আদালত স্পষ্ট জানায়, নোটিশটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দিতে হবে, অন্যথায় তার বাসভবনের দরজায় সমন টাঙিয়ে আসতে হবে। সেই নির্দেশ মেনেই পুলিশ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পৌঁছায়। তবে বর্তমানে দিল্লিতে থাকায় অভিষেকের অনুপস্থিতিতে নোটিশটি গ্রহণ করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, সেই সময় দলের যুবনেতা-নেত্রীদের উপর হামলা চালানো হয় এবং একাধিক নেতা আহত হন। ঘটনার প্রতিবাদে খোয়াই থানার সামনে অবস্থানে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করে ত্রিপুরা পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার সেই মামলাতেই আদালতের সমন পৌঁছল অভিষেকের কাছে।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের