নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মহিলা সংরক্ষণ আইন নিয়ে দিল্লির এক অনুষ্ঠানে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আইনের গুরুত্ব সম্পর্কে জানিয়েছিলেন। এই বিল নিয়ে শাসক - বিরোধী সংঘাত ছিল তুঙ্গে। বৃহস্পতিবার রাতে এই বিল পাশ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এই বিল আদৌ পাশ হবে কি হবে না সেই নিয়ে ছিল প্রবল সংশয়। এরই মাঝে মহিলা সংরক্ষণ আইনটি কার্যকর করল কেন্দ্রীয় সরকার।
২০২৩ সালে সংবিধান সংশোধন করে দেশের সব আইনসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের আইন পাশ করায় মোদি সরকার। বিরোধীরাও ওই বিলকে সমর্থন করে। ওই বিল অনুযায়ী , মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল , জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। তবে ২০১১ সালের পর আর জনগণনা না হওয়ায় ওই আইন কার্যকর হয়নি। তবে এখন কেন্দ্রীয় সরকার নতুন করে জনগণনার বিষয়টি তুলে দিয়ে পুরোনো গণনার ভিত্তিতেই আসন পুনর্বিন্যাস করতে চাইছে। নতুন আইন পাশ হলে আর সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না।
এই নিয়ে বিরোধীদের চরম আপত্তি ছিল। শুক্রবার বিকেলে ভোট হওয়ারও কথা ছিল। গতকাল রাত অবধি সংসদে বিতর্ক চলছিল। এরই মাঝে সংসদে পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ আইন। শুক্রবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে ২০২৩ সালের আইনটি কার্যকর করার বিষয়ে জানানো হয়েছে।
উল্লেখ্য , নরেন্দ্র মোদি জানিয়েছিলেন , "এই বিল পাশ একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি মনে করি অতীতে যেভাবে আইনটি পাশ হয়ে সংসদের মর্যাদা বাড়িয়েছিল এবারও সকলের সম্মতিতে আইন পাশ হলে সংসদের গুরুত্ব আরও অনেক বাড়িয়ে তুলবে। নারীদের জন্য এই বিল পাশ হওয়া ভীষণই গুরুত্বপূর্ণ।"
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা