নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর আগেই বিদায় নিচ্ছে বর্ষা। সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে মৌসুমী বায়ুর সরে যাওয়া শুরু হলেও এ বছর ১৫ সেপ্টেম্বর থেকেই উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নেবে বর্ষা। তবে পুরোপুরি বর্ষার বিদায় প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগবে ১৫ অক্টোবর পর্যন্ত।
সূত্রের খবর, চলতি বছরের বর্ষা নানা দিক থেকেই অস্বাভাবিক। মে মাস থেকেই কেরলে বর্ষা শুরু হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে সমগ্র দেশ বর্ষার আওতায় চলে আসে। ফলত এই বছরে বৃষ্টির পরিমাণ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি ছিল। এর প্রভাবভারতের অর্থনীতি ও কৃষির ওপর গভীরভাবে পড়েছে। দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত এবং জিডিপিতে কৃষির অবদান ১৮ শতাংশ। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এ বছর খরিফ ফসল উৎপাদনে সুবিধা হবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা।
বাংলার ক্ষেত্রে বর্ষার বিদায় অক্টোবরের মাঝামাঝি। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে বর্ষা ধাপে ধাপে সরে যাবে। উত্তরবঙ্গে এখনও বৃষ্টির দাপট অব্যাহত। শনিবার কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার-শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির পর শনিবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের