নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভয়ঙ্কর গ্যাস সঙ্কটের মুখে পড়ছে দেশবাসী।।গ্যাসের দাম বৃদ্ধি সহ বুকিংয়ের সময়সীমা বেড়ে যাওয়ার পর আরও আতঙ্কিত সাধারণ মানুষ। কোন খাতে কত গ্যাস সরবরাহ করা হবে তাও জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার জ্বালানি সঙ্কটের আশঙ্কায় অতি প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিয়ন্ত্রণ আইন বা এসমা চালু করল মোদি সরকার।
সূত্রের খবর , এসমা জারি করার জেরে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে সরকার। এবার থেকে গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে বলে সাফ বার্তা মোদি সরকারের। অর্থাৎ , চাইলেই গ্যাস পাওয়া যাবে না। এমনকি রেস্তোরাঁগুলিতে গ্যাস সরবরাহের জন্য কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকালেই গ্যাস বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ২১ দিনের জায়গায় হয়েছে ২৫ দিন। অতিরিক্ত বুকিং নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে সরকারকে। শুধু তাই নয় , কোন খাতে কত তেল সরবরাহ করা হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। এই বণ্টনের জেরে গ্যাসের সঙ্কট কমবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রের জারি করা নির্দেশিকা অনুযায়ী , কারও বাড়িতে গ্যাসের পাইপলাইন থাকলে সেই পাইপলাইনে ১০০ শতাংশ গ্যাস সরবরাহ করা হবে। যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হবে। অন্য কিছু খাতে কমবে গ্যাসের জোগান। চা শিল্পের জন্য সরবরাহ করা হবে ৮০ শতাংশ গ্যাস। সার প্রস্তুতকারী সংস্থাগুলিকে দেওয়া হবে ৭০ শতাংশ গ্যাস। তৈল শোধনাগারগুলিতে পাঠানো হবে ৬৫ শতাংশ গ্যাস। গ্যাসের সঙ্কট থেকে সাধারণ মানুষকে মুক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা