নিজস্ব প্রতিনিধি , মালদহ - চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের দফতরে বিষয়টির লিখিত অভিযোগ জানানো হয়। তবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি হাসপাতালের পক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে জাতীয় সড়কের ধারে গড়ে ওঠে মালদহ মিশন হাসপাতাল। এরপর ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, ৪০০ বেডের নতুন চিকিৎসাকেন্দ্র চালু হতে চলেছে, যেখানে গ্রুপ ডি, নার্সিং, টেকনিশিয়ান, সিকিউরিটিসহ একাধিক বিভাগে প্রায় ৪৫০০ পদে নিয়োগ করা হবে।

সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন্ন রাজ্য থেকেও বহু চাকরিপ্রার্থী আবেদন করেন। অভিযোগ, ইন্টারভিউয়ের নামে ডেকে প্রার্থীদের কাছ থেকে ইউনিফর্ম ও ট্রেনিং বাবদ ৫-১৮ হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি দ্রুত কাজে যোগদানের আশ্বাস দিয়ে কারও কাছে ১০ হাজার, আবার কারও কাছে ২০ হাজার টাকাও আদায় করা হয়েছে বলে দাবি।
প্রার্থীদের আশ্বাস দেওয়া হয়, ২ মাসের মধ্যে কাজে যোগ দেওয়ার সুযোগ মিলবে। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে এক বছর কেটে গেলেও কাউকে কাজে যোগদানের জন্য ডাকা হয়নি। এরপর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অর্থ ফেরতের দাবি জানালেও বিষয়টি গুরুত্ব পায়নি। উল্টে হুমকির মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতারিতদের দাবি, সম্মিলিতভাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছে। এদিকে, তাঁরা কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগপত্র গ্রহণ করা হয়নি বলেও দাবি উঠেছে। শেষ পর্যন্ত তাঁরা জেলাশাসকের দ্বারস্থ হন। পুরো ঘটনার তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
বীরভূমের শাহানাজ পারভীন জানান, 'আগস্ট মাসে আমি ফেসবুকে বিজ্ঞাপন দেখে আবেদন করেছিলাম। পরের দিনই ডাকা হয়। তারপর টাকা নিয়ে বলা হয় দুর্গাপূজার পর কাজে যোগদান হবে। কিন্তু সময় পেরিয়ে গেলে কোনও সাড়া না পেয়ে আমি ফোন করলেই নতুন নতুন তারিখ দেওয়া হত। এখন বুঝতে পেরেছি সব মিথ্যা। আমার পরিবার থেকে ৪ জন মোট ২০ হাজার টাকা দিয়েছি। অবিলম্বে সেই অর্থ ফেরত চাই'।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের