নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের নতুন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পায়নের বার্তা দিচ্ছেন তাপস রায়। বিনিয়োগ টানতে এবং শিল্পের নতুন দিগন্ত খুলতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যেই এলো এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। দায়িত্ব ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তাকে ফোন করে শুভেচ্ছা জানালেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী শশী পাঁজা।
বুধবার মন্ত্রীসভায় দফতর বণ্টনের পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে তাপস রায়ের ফোন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার মাঝেই আসে একটি বিশেষ ফোনকল। ফোনের ওপারে ছিলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী শশী পাঁজা। অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু সৌহার্দ্যপূর্ণ সেই কথোপকথনে শশী পাঁজা নতুন দায়িত্বের জন্য তাপস রায়কে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন।
শশী পাঁজা বলেন, 'অভিনন্দন আপনাকে এবং আপনার নতুন দায়িত্ব নেওয়াকে, আমার শুভকামনা থাকল।' উত্তরে তাপস রায় ধন্যবাদ জানান। নতুন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাপস রায় ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ্যে শিল্পায়নের গতি ফেরানো, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিই হবে তার প্রধান লক্ষ্য। সেই আবহেই প্রাক্তন ও বর্তমান শিল্পমন্ত্রীর এই সৌজন্য বিনিময় নজর কেড়েছে।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের