নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক – হাজারো ধর্মীয় বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বুকার জয়ী লেখিকা বানু মুশতাকের হাত ধরে সূচনা হল দশেরা উৎসবের। মাইসুরুর চামুণ্ডি পাহাড়ে দেবী চামুণ্ডেশ্বরীর মূর্তির পায়ে ফুল দেন তিনি। প্রদীপ জ্বেলে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন বানু।
দশেরা উৎসবে প্রধান অতিথি হিসেবে মুসলিম বানুকে আমন্ত্রণ জানায় সিদ্দারামাইয়ার সরকার। যা নিয়ে তোলপাড় হয় কর্ণাটকের রাজনীতি। কংগ্রেসকে ‘হিন্দুবিরোধী’ বলে তোপ দাগে বিজেপি। এমনকি এই নিয়ে শুরু হয় আইনি লড়াই। যদিও মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অবশেষে সোমবার দশেরা উৎসবের উদ্বোধন করলেন বানু।
উদ্বোধনের পর বানু বলেন, “আমরা সবাই একই আকাশের নীচে পথ চলা যাত্রী। আকাশ কারও মধ্যে বিভাজন করে না, মাটি কাউকে ঠেলে সরিয়ে দেয় না। বিভেদের বেড়া দিতে পারে কেবল মানুষই। সেই বেড়া আমাদেরই ভাঙতে হবে। আমি এর আগে এমন বহু অনুষ্ঠানে গিয়ে প্রদীপ জ্বেলেছি, ফুল ছড়িয়েছি, মঙ্গলারতি করেছি। আমার কাছে এটা নতুন কিছু নয়। ঘৃণার পৃথিবীতে মাইসুরুর এই দশেরা উৎসব শান্তি ও সৌহার্দ্যের বার্তা দিল।“
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা