নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মাত্র ১০ মিনিট ডেলিভারিতে গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। গত বছর ডিসেম্বরের শেষের দিকে ধর্মঘট করে গিগ কর্মীরা। তাঁদের সমর্থন করেছিলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। এরপরই ১০ মিনিটে ডেলিভারি পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। নৈতিক জয়ে আনন্দে আত্মহারা গিগ কর্মীরা। এবার গিগ কর্মীদের সঙ্গে আনন্দ উপভোগ করলেন রাঘব চাড্ডা।
গিগ কর্মীদের সঙ্গে আনন্দ উদযাপনের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আপ সাংসদ রাঘব চাড্ডা। সঙ্গে লিখেছেন, “সম্প্রতি আমি ডেলিভারি এজেন্ট হিসাবে একটা দিন কাটিয়েছি। ১০ মিনিটের ডেলিভারি প্রতিশ্রুতির ফলে সৃষ্ট চাপ, ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলি আমি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। ডেলিভালি এজেন্টদের টি-শার্ট, জ্যাকেট, ব্যাগে ১০ মিনিট লেখা থাকে। গ্রাহকের স্ক্রিনে টাইমার পর্যন্ত চলে। একটি একটি বিপুল চাপ। অত্যন্ত ভয়ানক। এই পদক্ষেপের ফলে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। সত্যমেব জয়তে। আমাদের জয় হয়েছে।“
উল্লেখ্য, ব্লিঙ্কিট, জেপটো, জোমাটো, সুইগি সহ একাধিক সংস্থার সঙ্গে বৈঠক হয়। এরপরই কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মণ্ডব্যর মধ্যস্থতায় ১০ মিনিটে ডেলিভারি পরিষেবা বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র। এই পরিষেবা তুলে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ব্লিঙ্কিট, জেপটো, জোমাটো, সুইগি সহ একাধিক সংস্থা। বলাই বাহুল্য, বড়সড় জয় গিগ কর্মীদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপ সাংসদ রাঘব চাড্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ব্লিঙ্কিট ডেলিভারি এজেন্টের পোশাক পরে অর্ডার ডেলিভারি করছেন আপ সাংসদ রাঘব চাড্ডা। ভিডিওতে তুলে ধরা হয়েছে গিগ কর্মীদের প্রতিদিনের সংগ্রাম, ভারতের দ্রুত বাড়তে থাকা দ্রুত কমার্স সেক্টরে আরও ভালো কাজের পরিবেশের দাবি নতুন করে তোলা হয়।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা