নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শীতের দাপটে কার্যত স্থবির জাতীয় রাজধানী। সোমবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি ও এনসিআর। দৃশ্যমানতা তলানিতে ঠেকতেই বিপর্যস্ত হয়ে পড়ে বিমান পরিষেবা। বাতিল একাধিক ফ্লাইট, বিলম্বে নাজেহাল শত শত যাত্রী।
ঘন কুয়াশা ও গুরুতর বায়ুদূষণের জেরে সোমবার দিল্লি বিমানবন্দরে ব্যাপক প্রভাব পড়ে। দৃশ্যমানতা কম থাকায় মোট ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৪০০টিরও বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে। দিল্লিগামী অন্তত পাঁচটি বিমানের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, সকাল ৭টা নাগাদ দিল্লির বায়ু মান সূচক রেকর্ড করা হয় ৪৫৪ যা গুরুতর শ্রেণির মধ্যে পড়ে। রবিবার AQI ছিল ৪৬১, যা চলতি ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ দূষণের দিন হিসেবে নথিভুক্ত হয়েছে।
এই পরিস্থিতিতে যাত্রীদের সতর্ক করতে সোমবার সকালে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ একটি ট্রাভেল অ্যাডভাইসরি জারি করে। সেখানে জানানো হয়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হয়। অসুবিধার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখপ্রকাশও করেছে।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা