নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসে ভাঙনের আবহে এবার বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একের পর এক সাংসদ-বিধায়কের বিদ্রোহ, দলত্যাগ আর অস্বস্তির মাঝেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত আল্টিমেটাম দিয়ে শ্রীরামপুরের সাংসদ জানিয়ে দিলেন, দলে হয় তিনি থাকবেন, নয়তো অভিষেক।
দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং দলের অন্যতম মুখ হিসেবে পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি দল ভাঙনের মুখে হাতে গোনা কয়েকজন সাংসদ ও বিধায়ক শুধু থেকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তাদের মধ্যে অন্যতম মুখ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিকই কার্যত দলের বিরুদ্ধে বোমা ফাটালেন। অভিষেককে নিশানা করে কল্যাণ বলেন, ' 'পিটিশন ফাইল হচ্ছে আমায় জানানো হচ্ছে না। বলা হচ্ছে ওপর থেকে নির্দেশ আছে। আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে।'
এখানেই থেমে থাকেননি তিনি। সাফ জানিয়ে দেন, 'এখানে কাজ করা আমার পক্ষে অসম্ভব। মমতাদিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান, না আমায় চান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ছাড়া তৃণমূলের অন্য মামলা লড়ব।' কল্যাণ আরও বলেন, 'অভিষেক দিদির ভাইপো, রক্তের সম্পর্কের মানুষ। কিন্তু আমরা চার দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছি। দলের এই ভরাডুবির দায় অভিষেককেই নিতে হবে।'
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের