নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত বছর বিহারের বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের দলের। এরপর বড়সড় ধাক্কা খেল লালুর গোটা পরিবার। আইআরসিটিসি মামলা অর্থাৎ, জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় লালুর পরিবারের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে দিল্লির বিশেষ আদালত।
সূত্রের খবর, দিল্লির বিশেষ আদালতের তরফে লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী, তেজপ্রতাপ যাদব, মিসা ভারতী সহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের দেওয়া চার্জশিট গ্রহণ করে দিল্লির রাউস এভিনিউ কোর্টের বিচারক বিশাল গোঙ্গে বলেন, সিবিআইয়ের চার্জশিট থেকে স্পষ্ট লালুপ্রসাদ যাদবের গোটা পরিবার বেনিয়ম করেছে। ‘দুর্নীতির প্রতিষ্ঠান’ হিসাবে কাজ করেছে লালু পরিবার। এই মামলায় মোট ৯৮ জন অভিযুক্তের মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন বিচারক।
অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু রেলমন্ত্রী থাকাকালীন দুর্নীতি করেছিলেন। আইআরসিটিসি-র দুটি হোটেল, বিএনআর পুরি এবং বিএনআর রাঁচির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিল সুজাতা হোটেল। সেই চুক্তি পাইয়ে দেওয়ার জন্য বেনামি সংস্থার মাধ্যমে বহুমূল্যের তিন একর জমি নিয়েছিলেন লালু। ২০১৭ সালে লালু যাদবের পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সেই মামলাতেই এবার চার্জ গঠন করা হয়েছে।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা