নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে। তার বিরুদ্ধে চলা তদন্তে ইতিমধ্যেই বিপুল পরিমাণ সোনা, রুপো এবং নগদ অর্থ উদ্ধারের দাবি করেছে পুলিশ। তদন্তকারীদের বক্তব্য, সব্যসাচীর বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা ও দেড় কেজি রুপো উদ্ধার হয়েছে। পাশাপাশি তার এক ঘনিষ্ঠ অনুগামীর কাছ থেকেও নগদ পাঁচ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে আদালতে জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ আরও জোরালো হয়েছে।

এই উদ্ধার অভিযানের সূত্র ধরেই তদন্তকারীদের নজর যায় নদীয়ার করিমপুরে বসবাসকারী তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার দিকে। তদন্তকারী সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমের একাধিক ছবি ও পোস্ট খতিয়ে দেখার সময় একটি নির্দিষ্ট মহিলাকে বারবার সব্যসাচীর সঙ্গে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তদন্তকারীরা জেরার সময় সেই মহিলার পরিচয় জানতে চান। প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে সব্যসাচী ওই মহিলার পরিচয় স্বীকার করেন বলে সূত্রের দাবি।

সব্যসাচীর দেওয়া তথ্যের ভিত্তিতেই তদন্তকারীরা তাকে সঙ্গে নিয়ে নদিয়ার করিমপুরে টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে তল্লাশি চালান। সেই অভিযানে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। তদন্তকারীদের মতে, সামাজিক মাধ্যম থেকেই পাওয়া সূত্রই এই উদ্ধার অভিযানের অন্যতম বড় ভিত্তি হয়ে দাঁড়ায়। ফলে জেরার সময় টিনার নাম অস্বীকার করার সুযোগ ছিল না বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

এদিকে মঙ্গলবার বিধাননগর আদালতে পেশ করা হলে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতের কাছে দুর্নীতি দমন আইনের ১৩ নম্বর ধারা যুক্ত করার আবেদন জানান। তিনি জানান, উদ্ধার হওয়া বিপুল সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত এখন উচ্চপদস্থ আধিকারিকের হাতে তুলে দেওয়া হবে। যেহেতু অভিযোগের সময় সব্যসাচী দত্ত একজন বিধায়ক ছিলেন, তাই মামলার পরবর্তী শুনানি এমপি-এমএলএ বিশেষ আদালতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসায় রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।
বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে ফারুক গাজিকে
জল্পনার মাঝেই মুখ খুললেন মহুয়া
শেষ দেখা মিলেছিল কর্নাটকে,
মেয়ের ছবি গলায় ঝুলিয়ে পথে পথে ঘুরেছেন বাবা, খবর পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা
সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তল্লাশি করা হয়
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ঘোষণায় খুশির হাওয়া সীমান্ত এলাকায়
স্বপ্নপূরণ হতে চলেছে ঘাটালবাসীর
বারাসত গভর্নমেন্ট কলেজে আপত্তিকর সামগ্রী উদ্ধারে তোলপাড়! ঘটনায় ক্ষোভ ছাত্র-ছাত্রীদের
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সিউড়ির ডাঙালপাড়া এলাকার ২৪ বছরের যুবতী অমৃতা সিংহ
মাঠ থেকে গোরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! শোকের ছায়া পাণ্ডুয়ায়
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর
রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের
যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন
রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল