নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড - গিরিডিহি পুরভোটে গুলি চালানোর অভিযোগ ওঠে। এরপর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত। ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিযান চালায় অন্ডাল থানার পুলিশ। অবশেষে তাঁকে অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, ২৩ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের গিরিডিহি জেলায় পুরভোট ছিল। সেখানে গুলি চালায় শিবম শ্রীবাস্তব। গিরিডিতে পুরসভা নির্বাচনে এবার তাঁর মা প্রার্থী ছিলেন। নির্বাচনের গন্ডগোলের সময় গুলি চালায় শিবম ও তার সাঙ্গপাঙ্গরা। এর জেরে আহত হন ২ জন। তাঁদের ধানবাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাক্তন কাউন্সিলর শিবম শ্রীবাস্তব। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসটিএফের মারফৎ কাজী নজরুল ইসলাম বিমানবন্দর (অন্ডাল বিমানবন্দর) থেকে পালাবে বলে খবর পায় পুলিশ। অন্ডাল বিমানবন্দরে যৌথ অভিযান চালায় গিরিডি পুলিশ ও অন্ডাল থানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় শিবম শ্রীবাস্তবকে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, "মঙ্গলবার সকাল থেকে আমরা সূত্র মারফত খবর পেয়ে তৎপর ছিলাম। বিকালে অন্ডাল বিমানবন্দরে শিবম চারচাকা গাড়িতে এসে পৌঁছনো মাত্রই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে ঝাড়খণ্ডের গিরিডি থানায়। ট্রানজিট রিমান্ডে গিরিডি থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যাবে।“
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা