নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফ্ল্যাট জবরদখলের অভিযোগে গ্রেফতার হওয়ার দুদিনের মধ্যেই জনরোষের মুখে পড়লেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। পুলিশের সঙ্গে জবরদখল করা বলে অভিযোগ ওঠা সল্টলেকের ফ্ল্যাটে তল্লাশিতে গিয়ে বিক্ষোভকারীদের তীব্র ক্ষোভের মুখোমুখি হতে হল তাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পুলিশ ভ্যান থেকে নামতেই ধৃত নেতাকে লক্ষ্য করে উড়ে আসে একের পর এক ডিম।
ফ্ল্যাটের মালিকের অভিযোগ, দীর্ঘ ১২ বছর ধরে বেআইনিভাবে তার সম্পত্তি দখল করে রেখেছিলেন জয়প্রকাশ মজুমদার। শুধু তাই নয়, ভাড়া বা ফ্ল্যাট ফেরত চাইলেই হুমকির মুখে পড়তে হত বলেও অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার সল্টলেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। শুক্রবার তদন্তের স্বার্থে ধৃত তৃণমূল নেতাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা।
কিন্তু সেখানে অপেক্ষা করছিল ক্ষুব্ধ জনতা। জয়প্রকাশকে দেখেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেই ধৃত নেতাকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়।
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...