নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র – বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভাবে মহারাষ্ট্রের ২৯ টি পুরসভার ৮৯৩ টি ওয়ার্ডের ২,৮৬৯ টি আসনে ভোটগ্রহণ পর্ব হয়। যদিও কালি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এখন সে সব অতীত। ইতিমধ্যেই মহারাষ্ট্রের পুরসভার নির্বাচনে গেরুয়া ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
মহারাষ্ট্রের পুরসভার নির্বাচন ১৫,৯৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে মুম্বইয়ে ১৭০০ জন এবং পুনেতে ১১৬৬ জন প্রার্থী রয়েছেন। সেখানে ভোটার সংখ্যা প্রায় ৩ কোটি ৪৮ লক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। শেষ হয় সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ। গড়ে ৪৬–৫০ শতাংশ ভোট পড়েছে।
ভোটগ্রহণ শুরুর পরেই শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে অভিযোগ তোলেন, পুরভোটে কারচুপি করা হচ্ছে। ভোটারদের আঙুলে ভোটের কালির বদলে মার্কারের দাগ দেওয়া হচ্ছে, যা স্যানিটাইজার বা নেলপলিশ রিমুভার দিয়ে সহজেই মুছে ফেলা সম্ভব। মহাযুতি জোট এই কাজ করছে।
পাল্টা নির্বাচন কমিশনার ওয়াঘমারে বলেন, “কালি মোছার ভিডিও দেখিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। কেউ যদি ভাবেন, কালি মুছে ফের ভোট দেওয়া সম্ভব, তা হলে ভুল ভাবছেন। কালি মোছার ভিডিয়ো আমরা তদন্ত করে দেখছি। মিথ্যে প্রচারের চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, ২২৭ টি ওয়ার্ডের বৃহন্মুম্বই পুরসভায় ১৩৮ টি আসন পেতে পারে বিজেপি জোট। উদ্ধব এবং রাজ ঠাকরের জোট পেতে পারে ৫৯ টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৩ টি আসন।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা