নিজস্ব প্রতিনিধি, দিল্লি – স্কুলে ক্লাস চলাকালীন এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। গুরুতর আহত আরও ২৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাল্টা পুলিশের গুলিতে খতম বন্দুকবাজ। কী কারণে এই হামলা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়া পোস্টে মোদি লিখেছেন, “কানাডায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গভীর শোকের এই মুহূর্তে ভারত কানাডার জনগণের পাশে আছে।“
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা ২০ নাগাদ ব্রিটিশ কলম্বিয়ার পিস রিজিয়ন এলাকার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে। আচমকা স্কুলের মধ্যে পড়ে এক আততায়ী। তারপরই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দেন সকলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আহত হন আরও ২৫ জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ।
দীর্ঘক্ষণ আততায়ীর সঙ্গে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের গুলির লড়াই চলে। অবশেষে মৃত্যু হয় আততায়ীর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিরাপত্তার স্বার্থে বের করে দেওয়া হয়েছে স্কুলের কর্মী এবং পড়ুয়াদের। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হামলা চালিয়েছে বাদামি চুলের পোশাক পরিহিত একজন মহিলা। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “টাম্বলার রিজ এলাকার সকল বাসিন্দাদের এই সময়ে ঘরের বাইরে না বেরোনোর অনুরোধ করা হচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখুন। বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বের হবেন না। সকলের কাছে অনুরোধ এই এলাকা এড়িয়ে চলবেন এবং পুলিশের নির্দেশ ও বিধিনিষেধ মেনে চলবেন।“
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা