নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মারণরোগকে হজম করেই বিশ্বকাপের ট্রফি হাতে তোলেন। কি রোগ , কি ব্যাথা কিছুই যেন বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি তার সামনে। তখন শুধুই ছিল জেদ। পাখির চোখ ছিল বিশ্বকাপের ওপর। ২০০৭ , ২০১১ সালে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে একাই বুঝে নিয়ে ভারতকে ফাইনালে তোলেন। ব্যাটিং বোলিং দুই বিভাগেই ছিলেন যথেষ্ট দক্ষ। আজ যুবরাজ সিংয়ের ৪৪তম জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি।

২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যুবরাজ সিং আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে, তিনি ৮০ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের ২০ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজেকে একজন উদীয়মান তারকা হিসেবে ঘোষণা করেন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে টানা ছয়টি ছক্কা মেরে ইতিহাস সৃষ্টি করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় হয়ে ওঠেন। ২০০৭ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যার মধ্যে ছিল ১২ বলের একটি ফিফটি - যা সেই সময়ের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ফিফটি ছিল।
২০১১ সালে বিশ্বকাপের ইতিহাসের সেরা অলরাউন্ডার পারফরম্যান্স দিয়েছিলেন যুবরাজ সিং। ৩৬২ রান সহ ১৫ টি উইকেট নিয়েছিলেন। সঙ্গে পেয়েছিলেন ৪ টি ম্যান অফ দি ম্যাচ অ্যাওয়ার্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি। সকলকে চমকে দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন।

২০১২ সালে বিরল এক ক্যান্সারকে পরাজিত করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। তার স্থিতিস্থাপকতা ও দৃঢ় সংকল্প দিয়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। প্রায় দুই দশকের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০১৯ সালে। আইপিএলেও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন যুবরাজ। এক কথায় ভারতীয় ক্রিকেটের নায়ক ছিলেন যুবরাজ সিং।
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা