6a1d64f1ef274_Gallery_1780307586852
জুন ০১, ২০২৬ দুপুর ০৪:৪৫ IST

মন্ত্রী হলেন মালতি রাভা রায়, উচ্ছ্বাসে মেতেছে কোচবিহার; গেরুয়া আবিরে উদযাপন বিজেপির

নিউজ ডেস্ক, কোচবিহার: নতুন রাজ্য মন্ত্রিসভায় উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উত্তরবঙ্গের আটটি জেলা থেকে মোট ১০ জন বিধায়ক মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে তুফানগঞ্জের বিধায়িকা মালতি রাভা রায় মন্ত্রী হওয়ায় কোচবিহার জেলাজুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে। খবর প্রকাশ্যে আসতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়।

সোমবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীরা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন। আতশবাজি ফাটানো, গেরুয়া আবির খেলা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে তাঁরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। দলীয় কর্মীদের দাবি, উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পাওয়ারই প্রতিফলন এই মন্ত্রিসভা।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের ১০ জন মন্ত্রীর মধ্যে ৪ জন পূর্ণমন্ত্রী, ৫ জন প্রতিমন্ত্রী এবং ১ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস সবচেয়ে কম বয়সে মন্ত্রিসভায় স্থান পেয়ে বিশেষ নজর কেড়েছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, অতীতে বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও উত্তরবঙ্গ থেকে এত সংখ্যক প্রতিনিধি একসঙ্গে মন্ত্রিসভায় স্থান পাননি। বাম আমলে প্রয়াত অশোক ভট্টাচার্য একমাত্র পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে, গত প্রায় ১৫ বছরে এই প্রথম উত্তরবঙ্গ থেকে একসঙ্গে চারজন পূর্ণমন্ত্রী হওয়ার নজির তৈরি হয়েছে।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৪০টিতে বিজেপির জয়ও এই প্রতিনিধিত্ব বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে এক মহিলা বিজেপি কর্মী বলেন, “আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। প্রধানমন্ত্রী বারবার দেশের মায়েদের সম্মান দেওয়ার কথা বলেছেন। আজ সেই সম্মানেরই প্রতিফলন দেখতে পাচ্ছি। একজন মহিলা হিসেবে মালতি রাভা রায়ের মন্ত্রী হওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, মহিলারাও দক্ষতার সঙ্গে বড় দায়িত্ব পালন করতে সক্ষম। মানুষের প্রয়োজনে আমরা সবসময় তাঁদের পাশে থাকব। আমাদের দল ‘সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর নীতিতেই বিশ্বাসী।”

আরও পড়ুন

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

স্কলারশিপের আবেদন নিয়ে UGC এর বড় সিদ্ধান্ত , ১৫ দিনের মধ্যেই মিলবে যাচাইয়ের রিপোর্ট
আগস্ট ০২, ২০২৬

আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা

তসলিমা আবার ডাকলে আবার যাব! রবীন্দ্রসদন বিতর্কে মুখ খুললেন জয় গোস্বামী
আগস্ট ০২, ২০২৬

অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি

এমনটা আশা করিনি! রবীন্দ্রসদনে জয় গোস্বামী বিতর্কে মুখ খুললেন তসলিমা
আগস্ট ০২, ২০২৬

রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের