নিজস্ব প্রতিনিধি , ভুবনেশ্বর - মৎস্যজীবীদের জালে দৈত্যাকার মাছ। ভারের কারণে উপকূল পর্যন্ত সম্পূর্ণ টেনে আনা সম্ভব হয়নি। পরে জোয়ার আসার পর তা টেনে তোলা সম্ভব হয়। দৈত্যকার হাঙর দেখে এলাকায় শোরগোল সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বনদফতরে খবর দিয়েছে এলাকার মানুষ। তারা এসে মাছটির প্রাথমিক পরীক্ষা আর জাত নির্ধারণের কাজ শুরু করেছেন।
স্থানীয় সূত্রের খবর , বালেশ্বর জেলার তালসারী সমুদ্রতটে বুধবার গভীর রাতে উঠে আসে এক বিশাল হাঙর। প্রায় ৩০ ফুট লম্বা আর ৫০ কুইন্টালের বেশি ওজনের মৃত হাঙরটি মৎস্যজীবীদের জালে আটকে পড়ে। পাঁচ মৎস্যজীবী ভুটুভুটিতে চড়ে মাছ ধরতে গিয়ে উপকূল থেকে ৭ কিলোমিটার দূরে এই দৈত্যাকার মাছটি জালে ওঠে। ভারের কারণে উপকূল পর্যন্ত সম্পূর্ণ টেনে আনা সম্ভব হয়নি। পরে জোয়ার আসার পর টেনে তোলা সম্ভব হয়। ঘটনাস্থলে ভিড় করেন পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে মোবাইলে ছবি-ভিডিও তোলার হিড়িক পড়ে যায়।
এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, "এত বড় হাঙর জীবনে দেখিনি। সকালে দোকান খুলতে এসে শুনলাম সমুদ্রে নাকি বিশাল মাছ উঠেছে। এসে দেখি সত্যিই দৈত্যের মতো মাছ। পর্যটকরা সব মোবাইলে ভিডিও করছে। বনদফতরের আধিকারিকরা এসে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। গ্রামের লোকেও ভিড় জমিয়েছে। এমন ঘটনা আগে কখনো হয়নি এখানে। সবাই বলছে এটি একটি বিরল প্রজাতির মাছ। সত্যিই এটা একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। "
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা