নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অগস্ট মাসে ব্যাঙ্কে গিয়ে কোনও জরুরি কাজ করার পরিকল্পনা থাকলে আগে থেকেই ছুটির তালিকা দেখে নেওয়া প্রয়োজন। রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, সাপ্তাহিক ছুটি, জাতীয় দিবস, আঞ্চলিক উৎসব মিলিয়ে বিভিন্ন দিনে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। সব মিলিয়ে মাসজুড়ে ১৪ দিন ব্যাঙ্কে ছুটি থাকবে। তবে সব ছুটি দেশের প্রতিটি রাজ্যে একসঙ্গে কার্যকর হবে না।
কোন কোন দিন ব্যাঙ্কে ছুটি
১৫ই অগস্ট (শনিবার) - স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
১৬ই অগস্ট (রবিবার) - সাপ্তাহিক ছুটি।
১৯শে অগস্ট - মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ।
২২শে অগস্ট (চতুর্থ শনিবার) - সারা দেশে ব্যাঙ্ক বন্ধ। ২৩শে অগস্ট (রবিবার) - সাপ্তাহিক ছুটি।
২৫শে অগস্ট- মিলাদ-উন-নবি, প্রথম ওনাম উপলক্ষ্যে কোচি, তিরুবনন্তপুরম, বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ।
২৬শে অগস্ট - ঈদ-এ-মিলাদ, তিরুওনম উপলক্ষে দিল্লি, মুম্বই, লখনউ, ভোপাল, বেঙ্গালুরু সহ একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ।
২৮শে অগস্ট - রাখিবন্ধন, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ব্যাঙ্ক বন্ধ।
৩০শে অগস্ট (রবিবার) - সাপ্তাহিক ছুটি, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও সাধারণ লেনদেনে খুব বেশি সমস্যা হবে না। এটিএম থেকে টাকা তোলা, টাকা জমা, UPI এর মাধ্যমে অর্থ পাঠানো, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করা যাবে। আইএমপিএস, এনইএফটির মতো অনলাইন পরিষেবাও স্বাভাবিকভাবে চলবে। তাই জরুরি লেনদেনের জন্য গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
তবে ডিমান্ড ড্রাফ্ট তৈরি, চেক ক্লিয়ারেন্স, পাসবই আপডেট, শাখায় গিয়ে করতে হয় এমন পরিষেবা ছুটির দিনে পাওয়া যাবে না। তাই এমন কোনও কাজ থাকলে আগেভাগেই ব্যাঙ্কে গিয়ে সেরে নেওয়াই ভালো। এতে সময় অনেকটাই বাঁচবে। এমনকি অপ্রয়োজনীয় ভোগান্তিও এড়ানো সম্ভব হবে।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের