নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার মঞ্চ থেকে ফের তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাটপন্থী তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, আইন ও রাজনীতির লড়াইয়ে তার ভবিষ্যৎ আরও কঠিন হতে চলেছে। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও কালীঘাট তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, 'উনি প্রতিষ্ঠিত চোর। যত ভোটে জিতেছেন, তত ভোটে যদি আপনাকে হারাতে না পারি, মিলিয়ে নেবেন। শওকত মোল্লা, পুষ্পাদের থেকেও খারাপ অবস্থা হবে।' অভিষেককে ‘ভাইপো’ এবং ‘ছোঁড়া’ বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ নিয়েও ব্যঙ্গ করে বলেন, 'একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট।'
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের থেকে হিসাব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুর পালটা মন্তব্য, 'আরে বাইরে থাকলে তাহলে তো হিসাব নেবেন!' মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। শুধু ব্যক্তিগত আক্রমণেই থেমে থাকেননি শুভেন্দু। তিনি দাবি করেন, কালীঘাটপন্থী তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে আর নেই। তার কথায়, 'ভাইপোপন্থী তৃণমূলের নাম-নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। কোনও ভোটেই জিততে পারবে না কালীঘাট তৃণমূল। দায়িত্ব নিয়ে বলছি।'
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের