নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও জনমুখী করে তুলতে একাধিক বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানী ভবন থেকে পুলিশ বাহিনীর আধুনিকীকরণ, পরিকাঠামোর উন্নয়ন সহ নিয়োগের রূপরেখা তুলে ধরার বার্তা দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে।
মঙ্গলবার ভবানী ভবনে টোল-ফ্রি হেল্পলাইন উদ্বোধনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে বর্তমানে প্রায় ৪৭ হাজার পুলিশ পদ শূন্য রয়েছে। ধাপে ধাপে আগামী কয়েক বছরে মোট ১ লক্ষ পুলিশ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে, ওবিসি সংক্রান্ত আইনি জটিলতা কাটিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করা ১৪ হাজার কনস্টেবলকে দূর্গাপুজোর আগেই নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশের আধুনিক পুলিশিং মডেলের ধাঁচে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থাকেও আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করা হবে।
থানাগুলিতে আধুনিক ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা, সিসিটিভি, বডি ক্যামেরা এবং উন্নত কন্ট্রোল রুম চালু করা হবে। পাশাপাশি পুরনো ও অচল পুলিশ গাড়ির পরিবর্তে নতুন আধুনিক যানবাহন আনা হবে। এছাড়াও, দীর্ঘদিন অবহেলিত পুলিশ আবাসনগুলিকেও সংস্কার করে বসবাসযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে, NIA-এর ধাঁচে রাজ্যে একটি বিশেষ তদন্তকারী সংস্থা ‘সিআইএ’ গঠনের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং উন্নত পরিকাঠামোর সমন্বয়েই রাজ্যের পুলিশকে আরও কার্যকর হিসেবে গড়ে তোলা হবে।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের