নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আর সেই অভিযোগের প্রতিবাদেই ফের পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্মতলা থেকে প্রতিবাদী মিছিল শুরু হবে তৃণমূলের।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। কমিশনের শি পদক্ষেপ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের আশঙ্কা, SIR করে বিজেপি রাজ্যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ছক কষছে। ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও বৃহত্তর প্রতিবাদের বার্তা দিতে পথে নামছেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হবে পদযাত্রা, যা শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই মিছিলে যোগ দেবেন দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর-সহ হাজারো কর্মী-সমর্থক।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের