নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বড়সড় মোচড়। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকবে। বিচারপতি হিসাবে দায়িত্বে থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিঙ্গল বেঞ্চের রায়ে গুরুতর ত্রুটি ছিল বলেও পর্যবেক্ষণ আদালতের। ফলে প্রাক্তন বিচারপতির ভূমিকা নিয়ে উঠছে নতুন করে প্রশ্ন।
কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক কঠোর মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নির্দেশে এক কলমে বাতিল হয়েছিল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ। সেই সিদ্ধান্ত নিয়েই অসন্তোষ ছিল বহু প্রার্থী ও শিক্ষকের মধ্যে। অবশেষে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, তখনকার রায়ে একাধিক আইনগত ত্রুটি ছিল, যা গ্রহণযোগ্য নয়।
রায়ের পর রাজনৈতিক মহলেও তুফান ওঠে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ' প্রাথমিকের ৩২ হাজার নিয়োগ বহাল থাকায় প্রমাণিত হয়েছে 'চাকরি খাওয়ার রাজনীতির' পিছনে ছিল পরিকল্পিত চক্রান্ত। তিনি দাবি করেন, যে সমস্ত আইনজীবী ও রাজনৈতিক নেতারা মানুষকে বিভ্রান্ত করেছিলেন, তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।'
একইসঙ্গে, কুণাল ঘোষ নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তীব্র প্রশ্ন তোলেন। তার অভিযোগ, বিচারপতির আসনে বসে তিনি রাজনৈতিক ইস্যু তৈরি করেছিলেন এবং পরে বিজেপিতে যোগ দিয়ে সেই ইস্যুতেই রাজনীতি করছেন। বিচার ব্যবস্থার স্বচ্ছতার স্বার্থে আদালতের উচিত তার ভূমিকা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করা।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের