নিজস্ব প্রতিনিধি , রায়পুর - তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় মৃত ৯। আহতের সংখ্যা প্রচুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঠিক কীভাবে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের।
সূত্রের খবর , ঘটনাটি ছত্তিশগড়ের শক্তি জেলার। মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ বেদান্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের সময় ভিতরে কমপক্ষে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সকলেই কারখানার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। ঠিক সেই সময় পদপিষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়।
বিস্ফোরণের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ-সহ দমকল বাহিনী। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে তারা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন , বয়লার টিউবেই বিস্ফোরণটি ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। এখনও বেশ কয়েকজনকে ভেতর থেকে উদ্ধার করা যেতে পারে বলে দাবি পুলিশের।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা