নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জল্পনার অবসান। অবশেষে প্রকাশ্যে এল সেই চিঠি, যা ঘিরে গত কয়েকদিন ধরে তোলপাড় চলছিল রাজ্য ও জাতীয় রাজনীতিতে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে ১৯ জন তৃণমূল সাংসদের স্বাক্ষর সামনে আসতেই স্পষ্ট হয়ে গেল সংসদীয় রাজনীতিতেও বড়সড় ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর শোনা যাচ্ছিল। প্রথমে পরিষদীয় দলে বিদ্রোহ, তারপর লোকসভায় সাংসদদের একাংশের অবস্থান নিয়ে শুরু হয় জোর জল্পনা। গত কয়েকদিন ধরে খবর ছিল, তৃণমূলের একদল সাংসদ এনডিএ ব্লকের সদস্য হওয়ার ইচ্ছা জানিয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। তবে কারা সেই তালিকায় রয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল।
শুক্রবার প্রকাশ্যে আসা নথিতে দেখা যায়, মোট ১৯ জন সাংসদ সেখানে স্বাক্ষর করেছেন। তালিকায় রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, শতাব্দী রায়, মালা রায়, আবু তাহের খান, খলিলুর রহমান, কালীপদ সোরেন, পার্থ ভৌমিক, মিতালি বাগ, অরূপ চক্রবর্তী, জগদীশ বর্মা বসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, অসিত মাল, বাপি হালদার এবং ইউসুফ পাঠান। এই তালিকায় তৃণমূলের বহু পরিচিত ও প্রভাবশালী মুখ থাকায় রাজনৈতিক অভিঘাত যে গভীর, তা বলাই বাহুল্য।
জানা গেছে, আগামী সোমবার এই সাংসদরা ফের স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন। এনডিএকে সমর্থনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো এবং লোকসভায় পৃথক আসন বরাদ্দের দাবিও তারা তুলতে পারেন। তার আগে রবিবার রাতে দিল্লিতে একটি বৈঠক ও নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের