নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অষ্টমীর মতো নবমীর দিনেও পুজোর আবহে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে কন্যা আজানিয়াকে নিয়ে পুজো দর্শনে এলেন তিনি।
সূত্রের খবর, এই বছর শহরের নিজের কন্যাকে নিয়ে একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অষ্টমীতে দমদমের পর নবমীর সন্ধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল উত্তর কলকাতার বেশ কিছু পুজো মণ্ডপে। প্রথমে তিনি পৌঁছে যান চালতাবাগান সর্বজনীনের পুজোয়। ৮১ বছরে পা দেওয়া চালতাবাগান সর্বজনীনের এই বছরের থিম 'আমি বাংলায় বলছি'। শিল্পী প্রদীপ্ত কর্মকারের সৃজনশৈলীতে মণ্ডপ সাজানো হয়েছে বাংলা ভাষার সৌন্দর্য, ইতিহাস, আন্দোলন ও মনীষীদের জীবনচর্চাকে কেন্দ্র করে।
পুজোর আগের জলমগ্ন কলকাতায় ডুবে গেছিল একাধিক পুজো মণ্ডপ। চালতাবাগানও তাদেরই মধ্যে একটি। পুজো মণ্ডপে জল ঢুকে কার্যত গলে গেছিল মূর্তি। সেই পরিস্থিতি সামাল উঠে ফের স্বাভাবিক হয় চালতাবাগানের পুজো। নবমীর দুপুরে এক দফা ঝড়-বৃষ্টির পর পরিবেশ শান্ত হতেই কন্যাকে নিয়ে মণ্ডপে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিমার সামনে পুজো দেন এবং শিল্পীর কাছ থেকে থিম ও বার্তার তাৎপর্য শোনেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ ও বিদ্যাসাগরের বর্ণপরিচয় থেকে শুরু করে বাংলা ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে বাংলা গানের ভূমিকা সবই ফুটে উঠেছে এই বছরের প্যান্ডেলে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর-সহ অন্যান্য মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অভিষেক। মণ্ডপে উপস্থিত দর্শনার্থীদের নজর কেড়েছিল অভিষেক ও তার কন্যার পুজো দর্শনের মুহূর্ত।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের